মধ্যবিত্তের কেউ এখন হাসপাতালে গেলে নিঃস্ব হয়ে ফিরছে: মান্না
মধ্যবিত্তের কেউ এখন হাসপাতালে গেলে তাকে নিঃস্ব হয়ে ফিরতে হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না। এসবের পরিবর্তন করা প্রয়োজন। এগুলোর পরিবর্তন সম্ভব।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগ চেয়ে নাগরিক নারী ঐক্য আয়োজিত এক সমাবেশে মাহমুদুর রহমান এ কথা বলেন।
No comments